মিশন এক্সট্রিম দিয়ে মিশন শুরু ঐশীর
নিউজ ডেস্ক
প্রকাশিত: ২১ মার্চ ২০১৯
মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২১০৮ চ্যাম্পিয়ন হয়ে সবার নজরে আসে জান্নাতুল ফেরদৌস ঐশী। এরপর বিশ্ব সুন্দরী প্রতিযোগিতার মঞ্চে নিজের মেধা ও যোগত্যার দিয়ে জায়গা করে নেন সেরা ৩০ এ। এরপর দেশে ফিরে বেশ কিছু ফ্যাশন হাউজের ফটোশুটে অংশ নেন তিনি। তারপর কণ্ঠশিল্পী বাঁধন সরকার পূজার গানের ভিডিওতে সিয়াম আহমেদের সঙ্গে মডেল হলেও ঐশীর অভিষেক হয় আদনান আল রাজীব পরিচালিত গ্রামীণফোনের বিজ্ঞাপনের মাধ্যমে। এবার মিশন এক্সট্রিম দিয়ে ঐশীর মিশসন বড় পর্দা। আজই প্রথম ক্যামেরার সামনে দাড়াবেন এই সুন্দরী।
বুধবার রাজধানীর উত্তরার বিভিন্ন লোকেশনে মিশন এক্সট্রিম ছবির শুটিং শুরু হয়েছে। প্রথম দিনের শুটিংয়ে অংশ নেন ছবির নায়ক আরেফিন শুভ। আজও উত্তরার বিভিন্ন লোকেশনে ছবিটির দৃশ্যধারণ করা হবে। চলবে আগামী ২৭ তারিখ পর্যন্ত। আজকের শুটিংয়ে অংশ নিবেন ঐশী। পর্যায় ক্রমে অনান্য তারকারাও অংশ নিবেন বলে জানান ছবির নির্মাতা ফয়সাল আহমেদ।
প্রথমবার বড় পর্দায় কাজ করতে যাচ্ছেন ঐশী। শুটিংয়ে যাওয়ার আগে আজ সকালে তিনি বলেন, মিশন এক্সট্রিমের গল্পে আত্মনির্ভরশীল এক কর্মজীবী নারীর চরিত্রে দেখা যাবে আমাকে । ঘটনাক্রমে পুলিশ বাহিনীর সঙ্গে যুক্ত হয়ে যাব। শুভ ভাইয়ার সঙ্গে সম্পর্ক হবে। নাচ, গান সবই করতে হবে আমাকে, নায়িকাদের যেমনটা করতে হয়।
তিনি আরো বলেন, আমি অভিনয় পারি না মোটেও। কয়েক দিন ধরে তারিক আনাম খান আমাদের গ্রুমিং করিয়েছেন । খুঁটিনাটি অনেক কিছুই শিখতে পেরছি। ছবিটিতে যারা অভিনয় করছেন প্রত্যেকেই অভিজ্ঞ, শুধু আমিই ছাড়া। চেষ্টা করবো নিজের সর্বোচ্চ দিয়ে চরিত্রটিকে ফুটিয়ে তুলতে। এজন্য সকলের কাছে দোয়া চাই।
এদিকে, ঐশী আরো বেশ কিছু ছবিতে চুক্তি বদ্ধ হয়েছে এমন খবর শোনা যাচ্ছে। এ বিষয়ে ঐশী বলেন, প্রথম ছবিতে কী করবো এটা ভেবেই সময় পাচ্ছি না। তবে অনেকে নতুন ছবিতে কাজের কথা বলেছে, কিন্তু এই মুহুর্তে আমার পক্ষে সম্ভব না। প্রথম ছবিটি আমার জন্য অনেক গুরুত্বপূর্ণ। আপাতত ঠিকঠাক মতো এই ছবির কাজটিই শেষ করতে চাই।
মিশন এক্সট্রিম ছবির নায়ক চরিত্রে দেখা যাবে আরেফিন শুভকে। আর প্রধান নায়িকা হিসেবে কাজ করবেন ঐশী। এ ছবির নায়িকা হিসেবে আরো দেখা মিলবে অষ্ট্রেলিয়া প্রবাসী অভিনেত্রী সাদিয়া নাবিলাকে। সিনেমাটিতে তিনি পুলিশের স্পেশাল ফোর্সের একজন চৌকস অফিসারের ভূমিকায় অভিনয় করবেন। আর এর খল অভিনেতা হিসেবে অভিনয় করবেন তাসকিন আহমেদ।
মিশন এক্সট্রিম সিনেমাটি মূলত একটি পুলিশ অ্যাকশন থ্রিলার যা সম্পূর্ণরূপে দেশীয় পটভূমির উপর ভিত্তি করে নির্মিত হতে যাচ্ছে। এই সিনেমাটির মাধ্যমে দর্শকরা পর্দায় দ্বিতীয় বারের মত একটি দেশীয়, মৌলিক এবং রোমাঞ্চকর থ্রিলার গল্প উপভোগ করবেন। ইতিপূর্বে (২০১৭ সালে) একই ধাঁচের প্রথম সিনেমা ‘ঢাকা অ্যাটাক’ মুক্তি পেয়েছিল যা ব্যাপকভাবে দর্শক নন্দিত হয়।
দু’টি ছবিরই কাহিনী লিখেছেন সানী সানোয়ার। মিশন এক্সট্রিম যৌথভাবে পরিচালনা করছেন ফয়সাল আহমেদ এবং সানী সানোয়ার। ১২ মার্চ ছবিটির টিজার ও পোস্টার প্রকাশ পেয়েছে। সেসময় জানানো হয়েছিল চলতি মাসের তৃতীয় সপ্তাহ থেকে মিশন এক্সট্রিম সিনেমার শুটিং শুরু হবে। সেই প্রেক্ষিতে গতকাল থেকে এ ছবির শুটিং শুরু হয়েছে।
- দিনাজপুর সমিতির সভাপতি জাভেদ ও সেক্রেটারী বিপুল
- আর্জেন্টিনার নৌ ও বিমানবাহিনীকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা ইরানের
- অবসর বয়সের আগে কর্মরতদের আয়ের সীমা বাড়ছে
- লস অ্যাঞ্জেলেসে গাড়ি চাপায় ৩ পথচারী নিহত
- বিশ্ব নেতাদের প্রতি জাতিসংঘ মহাসচিবের আহ্বান
- নিউইয়র্কে সাদেক হোসেন খোকা স্মরণে দোয়া মাহফিল
- শিবচর অ্যাসোসিয়েশন নামে নতুন সংগঠনে যাত্রা
- ফিলাডেলফিয়ায় ’৭১-এর অস্ত্রবাহী জাহাজ অবরোধের ইতিহাস স্মরণ
- জ্যামাইকা ফ্রেন্ডস সোসাইটির ২৫ বছরপূর্তি অনুষ্ঠান জানুয়ারিতে
- যুক্তরাষ্ট্রে মানব পাচারে আটক ৭ বাংলাদেশি
- বাফেলো ডিটেনশন সেন্টারে আটক ৫০ বাংলাদেশি
- ইকবাল সোবহান চৌধুরীসহ আটক সকল সাংবাদিকের মুক্তি দাবি
- নিউইয়র্কে বিপ্লব ও সংহতি দিবস পালন
- ব্রুকলিনে ভবন ধসে ৮ জনের মৃত্যু : আহত ১৭
- শপথ নিলে প্রথম বাংলাদেশি মেয়র মুহিত
- মাইক্রোসফটের সেবায় বিপর্যয় প্রভাব ৭৪ দেশে
- ৪ ঘণ্টার অচলাবস্থার পর যুক্তরাষ্ট্রে ফের ফ্লাইট চলাচল শুরু
- ঢাকায় ভারত-যুক্তরাষ্ট্রের রহস্যময় বৈঠক!
- গোল্ডেন এজের গৌরবময় এক দশক উৎযাপন
- জামাইকা মুসলিম সেন্টারে ওয়াক্ত নামাজ ও জুমা শুরু
- যুক্তরাষ্ট্র আওয়ামী নেতৃবৃন্দের দিল্লী যাত্রা
- চাক শুমারকে বার্নি স্যান্ডার্সের না
- নিউইয়র্কে ৪০ হাজার ডলার পার্কিং টিকেট!
- ইসরাইলী লবিস্ট গ্রুপ আইপ্যাক’র বিপরীতে হাবিবি প্যাক গঠন
- পুঁজিবাদের দেশে বড় শহরগুলো সমাজতন্ত্রী মেয়র
- ওয়াশিংটনের কেন্দ্রবিন্দুতে নিউইয়র্কের ৩ সন্তান
- আজকাল ৯৪৮
- নিউইয়র্কে বহুতল ভবন ধসে নিহত ২, আহত ১৭
- এক দশকের গৌরবময় পথচলা উদযাপন করল গোল্ডেন এজ হোমকেয়ার
- নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ আগুন
- আজকাল ৯২১
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯৩২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯৩৮
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- আজকাল ৯২৫
- আজকাল ৯২৩
- হোয়াটসঅ্যাপে সাইবার হামলা
- আজকাল ৯২৬
- পূজা চেরির ৩৫ সেকেন্ডের ভিডিও ভাইরাল
- প্রভার সেই ভিডিওটি এখনো সরানো হয়নি!
- পর্নো তারকারা তাদের সন্তানের কাছে কী জবাব দেন?
- সালমান শাহ্র স্ত্রী সামিরা এখন কোথায়?
- ‘হট’ নাচে ঝড় তুললেন ঝুমা বৌদি!
- ‘ছাম্মা ছাম্মা’ গানে ‘সেক্সি ডান্স’ এ ঝড় তুললেন নায়িকা! (ভিডিও)
- সে ভাইরাল ভিডিও নিয়ে ‘অভিযোগ’ মেহজাবিনের
- মান্নার সম্পর্কে কিছু অজানা তথ্য
- আবেদনময়ী লুকে ধরা দিলেন জয়া আহসান
- গায়ে হলুদের অনুষ্ঠানে উচ্ছল সিয়াম-অবন্তী
- সোনার মেডেল পেলেন ‘ছোটে নবাব’
- ভক্তদের অপেক্ষায় তানজিন তিশা
- অবশেষে ক্যামেরার সামনে অহনা
- বিয়ের প্রস্তাব পেয়ে যা বললেন শ্রীলেখা
- ২০০ কোটির ঘরে অজিতের সিনেমা
